চতুর্থ দিনের মতো মেহেরপুরে-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ চতুর্থ দিনে গড়িয়েছে। গত শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। 

সরেজমিনে দেখা যায়, চার দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় সড়কে নিয়মিত বাসের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও সরাসরি চলাচল করছে না। খণ্ড খণ্ড স্থান থেকে যাত্রী পরিবহন করায় দুর্ভোগের সঙ্গে যাত্রীদের খরচ বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘সড়কে প্রচুর পরিমাণে অবৈধ যানবাহন চলাচল করায় বাস চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। বাসের আয় কমার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বাস চালকেরা। এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমানো না গেলে বাস চলাচল বন্ধ হয়ে যাবে। বাস চলাচল বন্ধ রয়েছে তা নিরসনে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। সমস্যা সমাধান হলেই বাস চলাচল শুরু হবে।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। সোমবার দুপুরে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে একজনের...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সমন্বিত এই ডিজিটাল ক্যাম্পাস...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর