খুলনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

খুলনার পাইকগাছায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে গণধর্ষণের শিকার হন পাইকগাছার রাড়ুলী গ্রামের এক গৃহবধূ।

গ্রেপ্তারকৃতরা হলেন– আসলাম, জাহাঙ্গীর ও আরমান। তাদের মধ্যে আসামি আসলাম ও জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, পাইকগাছার রাড়ুলী গ্রামে এক গৃহবধূ ১৮ সেপ্টেম্বর রাতে গণধর্ষণের শিকার হন। তিনি রাত নয়টার দিকে তার বাড়ি থেকে পাশ্ববর্তী এক বাড়িতে যাওয়ার সময় কয়েকজন তাকে ধরে বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা দুইজনের নামে থানায় মামলা করেন ওই ভুক্তভোগী। ঐ দিনই এজাহার নামীয় দুই আসামিসহ আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আসলাম, জাহাঙ্গীর ও আরমান। পরে তাদেরকে আদালতে পাঠানো হলে আসলাম ও জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এ মামলায় অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের...
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে তাঁর বিরুদ্ধে হত্যা...
উত্তরের বিভিন্ন জেলায় নদীভাঙন, জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের প্রভাবে জনদুর্ভোগ বেড়েছে। তিস্তার উজান থেকে নেমে আসা পানির প্রবাহ কমে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচে নেমে এলেও নীলফামারীর চারালকাটা নদী এবং...
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখছে জাতিসংঘ। একদিকে মধ্যপ্রাচ্য সংকটে ইউরিয়া সারের দাম বেড়ে সম্ভাব্য উৎপাদন সংকট, অন্যদিকে দেশের প্রায় ৩৯ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারে...
গোপালগঞ্জে আদালতকক্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপারওয়েট নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
লোডিং...

এলাকার খবর