হাত-পা বেঁধে নির্যাতন, তবুও ছেলেকে ক্ষমা করলেন স্কুল শিক্ষক বাবা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডলকে (৮০) হাত-পা বেঁধে মারপিট করার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মন্ডল ও তার স্ত্রী কবিতা মন্ডলের বিরুদ্ধে। গতকাল সোমবার এঘটনা ঘটে। তবে এতোকিছুর পরও ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে বা বিচার চাননা বাবা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে মঙ্গলবার সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, পুলিশ আসার খবর শুনে নির্যাতনকারী স্বামী-স্ত্রী পালিয়েছে বলে জানায় পুলিশ।

জানা যায়, অরবিন্দু মন্ডল বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। তিনি  ২০১০ সালে অবসর গ্রহণ করেন।
 
নির্যাতনের শিকার অরবিন্দ মন্ডলের মেয়ে অঞ্জনা মন্ডল বলেন, ‘আমার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডলের প্রথমে গচ্ছিত ১ লাখ টাকা হারিয়ে যায়। পরে হারায় আরও ৫০ হাজার টাকা। যে টাকা আমার ভাইয়ের স্ত্রী কবিতা মন্ডল নিয়েছে বলে সন্দেহ রয়েছে। চুরি হওয়া টাকা স্থানীয় এক মেম্বরের কাছে সুদে খাটাত কবিতা। টাকা ফেরত চাইলে তারা স্বামী-স্ত্রী মিলে প্রায়ই বাবাকে নির্যাতন করত। সোমবার সকালে বাবার হাত-পা বেঁধে নির্যাতন চালায় ভাই ও তার স্ত্রী। বিষয়টি স্থানীয় এক যুবক ভিডিও করে ফেসবুকে ছাড়লে প্রশাসনের নজরে আসে।’

স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অরবিন্দু মন্ডলের গচ্ছিত  দেড় লাখ টাকা চুরি করে নিয়েছে পুত্রবধূ কবিতা। টাকা ফেরত চাইলে স্বামী-স্ত্রী দুজনে মিলে তাকে বেঁধে মারপিট করে। এর আগেও কারণ-অকারণে তারা শিক্ষক বাবাকে মারপিট করত।’

তবে এতকিছুর পরও ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে চাননা অরবিন্দু মন্ডল। তিনি বলেন, ‘আমার ছেলে অরবিন্দু মন্ডলের ২ সন্তান। তাদের মুখের দিকে তাকিয়ে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। আর তাছাড়া সন্তানের বিরুদ্ধে শিক্ষক পিতা মামলা করে কিভাবে?’

এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘সমাজের একটা বাস্তব অথচ নিষ্ঠুর চিত্র এটি। ভিডিওটা দেখার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। বর্তমান ছেলে ও তার স্ত্রী পলাতক রয়েছে।’

কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশ সুপার।

সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে...
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...

এলাকার খবর