সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের চালকসহ তিনজন নিহত হয়েছেন। সাতক্ষীরা-খুলনা সড়কে জেলার বিনেরপোতা মেঘনা মোড়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

পুলিশ জানায়, আজিজুর রহমান কয়েক বছর যাবৎ মাধবকাটি গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি তালা উপাজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছিলেন। পথে সকাল ৬টার দিকে বিনেরপোতায় মেঘনা মোড়ে সাতক্ষীরাগামী একটি মাটিবহনকারী ট্রাক আজিজুরের মোটরসাইকেলে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। 

সাতক্ষীরা-খুলনা বিনেরপোতা মেঘনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের পাঠিয়েছে।

সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...

এলাকার খবর