ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক ছবেদ আলী স্কুল থেকে নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির সামনে পৌঁছালে ওই সড়কে চলা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে চালককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া...
​রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে...
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন পর বেনাপোল পেট্টাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।  খুলেছে বন্দর ও কাষ্টমস। বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
রিয়াদে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। এদিকে, রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে হুতি বিদ্রোহীরা। এর আগে, দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ...
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে -অর্ণব।
সৌদি আরবে হুতিদের হামলার কারণে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের জরুরি প্রয়োজন ও আসন খালি থাকা সাপেক্ষে ঢাকা থেকে জেদ্দা বিমানবন্দর...
আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা যাতায়াত করতে পারবে। দিনে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যেতে পারবেন এবং দিতে হবে পরিবেশ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর