শৈলকুপায় ‘মাইক বাজানো’ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাতগাছী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ২৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলা অভিযোগ উঠেছে। 

এ ঘনায় মামলা হয়েছে এবং দুপক্ষের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শৈলকুপা থানার ওসি মো. মাসুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাতগাছী গ্রামের নজির উদ্দিন ভল্টা ও মুকুল হোসেনের সমর্থনে বিভক্ত। আধিপত্য বিস্তার নিয়ে তাদের শত্রুতা চলে আসছে দীর্ঘদিন। সম্প্রতি নজির উদ্দিন সমর্থক কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছিল। এতে মুকুল সমর্থক গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক  হাকিম মোল্লা শুক্রবার জুম্মার দিনে গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেন। এতে আবুল কাশেম মোল্লা ক্ষিপ্ত হন। সে সময় মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় দুপক্ষের লোকজন ঢাল সরকি, রামদা লাঠিসোটা নিয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

শনিবার সকালেও ওই ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ২৫টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মো. মাসুদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রামে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা আছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং দুপক্ষের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর