খুবি শিক্ষার্থী হত্যায় মামলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকার হত্যা মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় এ ঘটনায় নিহতের বাবা নিতিশ কুমার সরকার বাদী মামলাটি করেন।

এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি মিডিয়া মোহাম্মাদ আহসান হাবীব।

আহসান হাবীব জানান, মামলার জন্য নিহত অর্ণবের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় আসেন। তিনি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে যে তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছিল তাঁদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। হত্যাকান্ডে যদি তাঁদের সম্পৃক্ততা না থাকে তাহলে রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসী প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।

এদিকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ   রোববার বেলা ১২টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ২ নম্বর ক্যাম্পাসের সামনে (তেঁতুলতলা মোড়ে) শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেবে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর