এম‌পি আনারের কো‌টি টাকার গা‌ড়ি মিল‌ল কু‌ষ্টিয়ায়

আপডেট : ১০ জুন ২০২৫, ১০:১৫ এএম

কু‌ষ্টিয়া শহ‌রের একটি বহুতল ভব‌ন বাড়ির গ্যারেজে রাখা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের ট‌য়োটা ল্যান্ড ক্রুজার প‌্যারা‌ডো ব্রান্ডের কা‌লো রঙের একটি গাড়ি। প্রায় ‌তিন মাস আগে গা‌ড়ি‌টি গ‌্যা‌রে‌জে আনা হয় ব‌লে জানা গে‌ছে। ক‌য়েক কো‌টি টাকার বিলাসবহুল ওই গা‌ড়ি নি‌য়ে স‌ন্দেহ সৃ‌ষ্টি হ‌লে পু‌লিশ গা‌ড়ির মা‌লি‌কের সন্ধা‌নে না‌মে। সোমবার রা‌তে যাচাই-বাছাই ক‌রে পু‌লিশ জান‌তে পা‌রে পু‌লিশ লাইনের সাম‌নে শা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জে রাখা গা‌ড়ি‌টির মা‌লিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

বিষয়টি নিশ্চিত করে কু‌ষ্টিয়া ম‌ডেল থানা পু‌লি‌শের উপপ‌রিদর্শক(এসআই) স্বপন বলেন, তল্লাসী চা‌লি‌য়ে গা‌ড়ির ভেতর থে‌কে সংসদ সদস‌্যর স্টিকার ও গা‌ড়ির কাগজপত্র পাওয়া গে‌ছে। কাগজে গা‌ড়ি‌টির মা‌লিক আনোয়ারুল আজিম আনার এম‌পির নাম র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি‌টি এখা‌নে কীভা‌বে আস‌লো তা নি‌য়ে তদন্ত চলছে। গা‌ড়ি‌টি পু‌লি‌শি ‌হেফাজ‌তে নি‌য়ে রা‌তে গ‌্যা‌রে‌জের প্রহরী‌কে দেখভা‌লের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে সাংবাদিকদের হা‌তে আসা গা‌ড়ির কাগজপ‌ত্রে দেখা যায়, ২০২৩ সা‌লে ম‌ডে‌লের ট‌য়োটা ব্র‌্যা‌ন্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০।

সা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জের দা‌য়ি‌ত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন ম‌াস আগে একটি তামাক কোম্পা‌নির দুই কর্মকর্তা গা‌ড়ি‌টি রে‌খে যান। তাদের কোম্পানীর বায়ারদের জন‌্য ভব‌নের দুই, তিন ও চারতলায় পাঁচ‌টি ফ্লাট ভাড়া ‌নে‌ওয়া আছে।  

এ বিষ‌য়ে জান‌তে শা‌ফিনা টাওয়া‌রের মা‌লিক শামসু‌দ্দিন আলম ওর‌ফে শা‌হিনের মু‌ঠো‌ফো‌নে কল দি‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি। 

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন, গা‌ড়ি‌টির তথ‌্য দেওয়ার জন‌্য ভব‌ন মা‌লিক সময় নি‌য়ে‌ছেন। বিষয়‌টি যাচাই-বাছাই করে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

 

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর