ফেসবুকে পদত্যাগের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিবের

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম

সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সুহাইল মাহদীন (সাদী)। মঙ্গলবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে জানতে মোবাইলফোন নম্বরে যোগাযোগ করলে ফেসবুক স্ট্যাটাসের কথা নিশ্চিত করেছেন সাদী। তিনি বলেন, ‘নিজের উপলব্ধি থেকে আমি সংগঠন থেকে সরে দাঁড়ালাম।’

ফেসবুক পোস্টে সুহাইল মাহদীন (সাদী) লেখেন, ‘‘আজ ১ জুলাই, ২০২৫। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। ২০২৪ সালের এই দিনে কোটা প্রথার বিরুদ্ধে প্রজ্বলিত আগুনকে সামনে রেখে এই ব্যানারের যাত্রা শুরু হয়। সেই আন্দোলন এখন হয়ে উঠেছে একটি চেতনা— ‘জুলাই বিপ্লব’।’’

সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের সীমাবদ্ধতা বিবেচনা নিয়েই পদ ছাড়ার কথা ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সাদী। তিনি আরও লেখেন, ‘এই সিদ্ধান্ত কোনো ক্ষোভ বা বিরোধ থেকে নয়, বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকেই পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানেই কেবল পদে থাকা নয়— বরং ত্যাগ, বিশ্বাস ও চেতনার নামই প্রকৃত নেতৃত্ব।’

সুহাইল মাহদীন (সাদী) লেখেন, ‘পদ ছেড়েছি, কিন্তু প্রেম নয়। এই মাটি, এই স্বপ্ন, এই বিপ্লব— সবসময় বুকের ভেতর গেঁথে থাকবে। আন্দোলনের চেতনাকে ধারণ করে আগামীতে কর্মকাণ্ডে সক্রিয় থাকব।’

সুহাইল তার স্ট্যাটাসে বলেন, ‘‘আমি চাই, ‘জুলাই’-এর চেতনা ছড়িয়ে পড়ুক সাতক্ষীরার প্রতিটি প্রান্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয়—এটি একটি আদর্শ, একটি দীপ্ত প্রতিজ্ঞা। সেই চেতনাকে বাঁচিয়ে রাখাই এখন আমার মূল লক্ষ্য।’

স্ট্যাটাসে সাদী স্পষ্টভাবে উল্লেখ করেন, কারো সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। বরং সংগঠনের গতিশীলতা বাড়াতেই এই পদত্যাগ। পোস্টের শেষে তিনি লেখেন—‘জুলাই বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’

এর আগে, চলতি বছরের ২ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সাতক্ষীরা জেলা শাখায় ১৬৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে আরাফাত হুসাইন ও সদস্য সচিব হিসেবে সুহাইল মাহদীন (সাদী) দায়িত্ব পান।

সদস্য সচিবের পদত্যাগের বিষয়ে আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘সদস্য সচিব তার পদত্যাগের বিষয়ে আমাকে ফোনে বা লিখিতভাবে জানাননি। অন্যদের মতো ফেসবুক পোস্টে জানতে পেরেছি। তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ 

সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে...
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...

এলাকার খবর