ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান। আনিস চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি কোটচাঁদপুর থানার ওয়ারেলস অপারেটর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে মোটরসাইকেলে করে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় যাচ্ছিলেন কনস্টেবল আনিসুর রহমান। পথে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর