পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাঙচুর

খুলনার পাইকগাছা রাস মন্দিরে রাধা-গোবিন্দের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে এবং মন্দির কমিটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

খুলনার পাইকগাছার রাস মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। পূজারিরা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গেলে বিষয়টি নজরে আসে বলে জানান মন্দির কমিটির সদস্যরা।

মন্দিরের সভাপতি সন্তোষ কুমার সরদার বলেন, ‘প্রতি বছর রাস উৎসবের পরে আমরা মন্দিরে প্রতিমা রেখে দিই। প্রতিমাটিতে প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা প্রদিপ জ্বালানো হয়। সোমবার সন্ধ্যায় সন্ধ্যা প্রদিপ জ্বালাতে গিয়ে দেখা যায় প্রতিমাটির বিভিন্ন অঙ্গহানি করেছে দুর্বৃত্তরা। মন্দিরটির ফটকে লোহার গ্রিল থাকলেও দুটো জানালা ফাঁকা ছিল। ১৯৯৬ সালে মন্দিরটি স্থাপনের পর থেকে এভাবেই প্রতিমা থাকে কিন্তু কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা মনে করছি রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সন্ধ্যার আগ পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসামাত্র আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি।’

সন্তোষ কুমার সরদার আরও বলেন, ‘পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরে রাধা গোবিন্দের দুটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার সকালে আমরাসহ পৌরসভার আরও ছয়টি মন্দির কমিটির সভা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। যেহেতু প্রতিমার অঙ্গহানি হয়েছে আগামী বুধবার আমরা প্রতিমা বিসর্জন দিয়ে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তদন্ত করছি। এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

অপরদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা জানান, অনতিবিলম্বে এই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের...
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে তাঁর বিরুদ্ধে হত্যা...
উত্তরের বিভিন্ন জেলায় নদীভাঙন, জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের প্রভাবে জনদুর্ভোগ বেড়েছে। তিস্তার উজান থেকে নেমে আসা পানির প্রবাহ কমে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচে নেমে এলেও নীলফামারীর চারালকাটা নদী এবং...
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখছে জাতিসংঘ। একদিকে মধ্যপ্রাচ্য সংকটে ইউরিয়া সারের দাম বেড়ে সম্ভাব্য উৎপাদন সংকট, অন্যদিকে দেশের প্রায় ৩৯ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারে...
গোপালগঞ্জে আদালতকক্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপারওয়েট নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
লোডিং...

এলাকার খবর