ছাত্রদল নেতা রাব্বি হত্যা মামলার আসামিকে এলাকাবাসীর মারধর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার ৪ নম্বর আসামি রুহুল আমিনকে মারধর করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে শহরের পারনান্দুয়ালীর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত রুহুল আমিনকে উদ্ধার করতে গেলে পুলিশের সাথে এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের বাগবিতন্ডা হয়। এসময় এলাকাবাসীর তোপের মুখে পড়ে পুলিশ।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত রুহুল আমিনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। ঘটনার পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত রুহল আমিন সাবেক জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

এ প্রসঙ্গে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আহত রুহুল আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাব্বি হত্যা মামলার এজহারভুক্ত ৪ নম্বর আসামী। তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে এনেছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তবে এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের মধ্য পুলিশের কোন সংঘর্ষ হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা জানান, আসামীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি ছিল এলাকাবাসীর। এ নিয়ে শুধু পুলিশের সাথে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। পুলিশের সাথে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরে আহত রুহল আমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, মেহেদি হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জুলাই আন্দোলনে ২০২৪ সালের ৪ আগষ্ট মাগুরা শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের উপর গুলিতে নিহত হন।

কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। ৫৯টি মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে...
২০২৪ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার নয় বছর বয়সী ইয়াসিন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরদিন অক্টোবরের ১ তারিখ...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর