কুষ্টিয়া সিভিল সার্জন অফিস

৮ মাস ধরে ঝুলে আছে ১১৫ পদের নিয়োগ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

৮ মাস ধরে ঝুলে আছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫টি পদের নিয়োগ। প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ আসায় এ বিষয়ে তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদক। তবে দীর্ঘদিনেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় ঝুলে আছেন নিয়োগ প্রত্যাশীরা। ভুক্তভোগীরা বলছেন, অনিয়মের প্রমাণ মিললেও তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে জড়িতরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা হয় গত অক্টোবরে। চাকরি প্রত্যাশীরা প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের অভিযোগে আন্দোলনে নামলে ফলাফল স্থগিত করে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটির পাশাপাশি মাঠে নামে দুদক। 

তবে গত ৮ মাসেও এসব তদন্ত আলোর মুখ দেখেনি। প্রশ্নফাঁস ও জালিয়াতিতে জড়িত হিসেবে স্বাস্থ্য সহকারী হাসান ঈমামসহ বেশ কয়েকজন সরকারি কর্মচারীর নাম উঠে আসে। অনিয়ম প্রমাণ করে এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘদিনেও দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানায়, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এখনও তদন্ত করছেন কেন্দ্রীয় অফিসের কর্মকর্তারা। আর সিভিল সার্জন বলছেন, বিষয়টি মন্ত্রণালয়ের হাতে রয়েছে। 

দুদক উপ-পরিচালক মাঈনুল ইসলাম রওশনী বলেন, ‘অনিয়মের অভিযোগ এখনও তদন্ত করছেন কেন্দ্রীয় অফিসের কর্মকর্তারা।’

কুষ্টিয়া সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বিষয়টি এখন মন্ত্রণালয়ের হাতে।’

সম্প্রতি কুষ্টিয়া সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন জানান, অন্যান্য জেলাতেও অনিয়ম হওয়ায় নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ফলাফল বাতিল করে নতুন পরীক্ষার মাধ্যমে দ্রুত কর্মী নিয়োগের দাবি ভুক্তভোগীদের।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
বিদ্যালয়ে ছিল প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে হাসি-আনন্দে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু সেই...
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন।  এই ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর