খুলনা নগরীতে গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নগরীর দক্ষিণ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ইসমাইল। তিনি ওই এলাকার মো. শাজাহানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইসমাইল বড় খালপাড় এলাকার অবস্থান করছিলেন। এ সময় এক দল সন্ত্রাসী এসে তাকে গুলি করে চলে যায়। তার মাথায় গুলি লাগে।
ওসি জানান, স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করে অভিযান চলমান।
তিনি আরও জানান, ইসমাইল নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রুপ নূর আজীম গ্রুপের সদস্য, তার বিরুদ্ধে খুলনা সদর থানায় চারটি মামলাও রয়েছে।



