পাকিস্তানে পুলিশ চেকপোস্টে হামলায় ১১ কর্মকর্তার প্রাণহানি

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়ায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। রয়াটার্স জানিয়েছে এ খবর।

স্থানীয় পুলিশের তথ্যমতে, বুধবার গভীর রাতে আফগান সীমান্তের কাছাকাছি ওই পুলিশ চেকপোস্টে প্রথমে বিস্ফোরকবোঝাই কোয়াডকপ্টার ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর পুলিশের সাথে কয়েক ঘণ্টা গোলাগুলি হলে ১৫ জন হামলাকারী নিহত হয়।

যদিও এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি কেউ। তবে কয়েকদিন আগে সেনাবাহিনীকে লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান।

সাম্প্রতিক আফগান সীমান্তবর্তী অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে। 

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ শেষে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার...
ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী নেপালের সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে লাউডস্পিকার ও ধর্মীয় পতাকা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়দের নির্বাচন বর্জনের মধ্যেই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ভারতীয়...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের আকাশসীমায় সৌদির ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের পাল্টা জবাবে এই হামলা চালানো হয়...
উয়েফার ৫৫ সদস্য দেশের এই সিদ্ধান্তের পর ফিফা সভাপতি ইনফান্তিনোর পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। পরে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও উয়েফার সঙ্গে একাত্ম হয়ে...
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি আপ ট্রেন থামিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চালক। তবে, এক ঘণ্টা ৭ মিনিট পর চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা করেন।
রাজধানীর মোহাম্মদপুরের অন্ধকার জগতের উত্থান ৫ দশক ধরে। অতি ঘনবসতি, রাজনৈতিক প্রশ্রয় আর অপরাধ করে দ্রুত পালানোর সহজ পথ থাকায়, অপরাধীদের আখড়া এই এলাকা। এখনও সক্রিয় রয়েছে ২৫টি কিশোর অপরাধী চক্র।...
টাঙ্গাইল ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে এ দুই দুর্ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর