ত্রয়োদশ জাতীয় সংসদ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি,  কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি, মো. জাহিদুল ইসলাম ধলু এমপি, মো. আব্দুল মান্নান এমপি ও সুলতানা জেসমিন এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্যরা,  মন্ত্রণালয় ও কমিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়। সেইসাথে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তে পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা প্রদান করা হয়।

কমিটি কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করা হয়। সেই প্রেক্ষিতে কমিটি থেকে বাংলাদেশ ব্যাংকে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে, সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করার সুপারিশ করা হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীন পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী মিটিংয়ে উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে বিগত ১৬ বছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ কীভাবে খরচ হয়েছে তা জানতে চাওয়া হয় এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান করা হয়।

এসময় চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

 বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, বন ও পরিবেশ অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে এ আগুন...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ২০ সেপ্টেম্বর সকল বিভাগের ক্লাস- পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকায় চাঁদাদাবির অভিযোগে তালহা আহমেদ অভি নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর