পিরোজপুরে মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আহসান হাবীব সোনা। কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর পরও একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তাঁরা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। পিরোজপুরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার  দুপুর ১টার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়। 
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন পথচারী নিহত এবং জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।
বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যশোরের বেনাপোলের আফিয়া মাসুমা। এবারের এইচএসসি পরীক্ষায় এ গ্রেড অর্থাৎ জিপিএ–৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও...
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-পশ্চিমে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ রাতে প্রবল ঘূর্ণিঝড় রূপে ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানতে...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ...
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর