মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার  দুপুর ১টার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আবু বক্কর আলীর ছেলে আসাদুল এবং একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকায় অভিযান চালায় নাজিরাকোনা বিওপির বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯  হাজার ৩৫৫ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হবে।

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
‎যশোরের কেশবপুরে ধান খেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুনা বেগম নামের (৪০) এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। অবরোধের কারণে...
সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন রোগী। 
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে সিসিটিভিতে দেখতে পাওয়া তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাহসিফ হত্যা মামলায় শনিবার রাতে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর