নজরুলের গানে নৃত্য পরিবেশনা, গুণীজনদের সম্মাননা দিল স্কেচ একাডেমি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই আয়োজন করা হয়।  

 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই আয়োজন করা হয়।  

সাংস্কৃতিক সংগঠন ‘স্কেচ একাডেমি অফ ফাইন আর্টস’-এর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার সোহাগি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাক্তন নৃত্য পরিচালক দীপক খন্দকার, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক ও বর্তমান কাজী নজরুল ইনস্টিটিউটের মন্দিরা চৌধুরী, গবেষক ও নৃত্য পরিচালক ডক্টরেট নিগার চৌধুরী এবং স্কেচ একাডেমি অফ ফাইন আর্টস-এর সহ-সভাপতি ও উপদেষ্টা সুস্মিতা নাসরিন।

অনুষ্ঠানে কবি নজরুলের প্রকৃতি, শিশুতোষ ভাবনা, ঋতু পরিবর্তন, বর্ষার আবাহন এবং রোমান্টিক ভাবধারার বিভিন্ন জনপ্রিয় গান—যেমন ‘মোমেরও পুতুল’, ‘প্রজাপতি প্রজাপতি’, ‘শুকনো পাতায় নূপুর পায়ে’ ও ‘বেলি ফুল এনে দাও’-এর সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। নূপুরের নিক্কন ও ছান্দসিক নাচের ভঙ্গিমায় মিলনায়তনে এক অনবদ্য সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

নৃত্য পরিবেশনার পাশাপাশি সংস্কৃতি ও শিল্পক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের কৃতি ব্যক্তিত্বদের হাতে ‘গুণীজন সম্মাননা’ তুলে দেওয়া হয়। সমগ্র আয়োজনটির সর্বাত্মক সহায়তায় ছিল ‘প্রাণ’।  

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্কেচ একাডেমি অফ ফাইন আর্টস-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নজরুল চর্চাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এমন প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভাওয়াইয়া সন্ধ্যা’য় তিনি এ কথা বলেন। 
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
ইমাম-উলামাদের বাধায়, কনসার্ট বাতিল হলো কিশোরগঞ্জে। প্রস্তুতির শেষ পর্যায়ে বিশৃঙ্খলা আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে জেলা প্রশাসন। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে...
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ...
২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছে হজ এজেন্সিদেন সংগঠন-হাব। এই সময়ের জন্য টাকা জমা না দিলে প্রাথমিক নিবন্ধন...
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর