নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেত্রকোণার কলমাকান্দায় এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি। কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃত এই নেতা হচ্ছেন, উপজেলার কৈলাটি ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুয়েল ভূইয়া। তাঁকে পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলীয় সাধারণ সদস্য পদও বাতিল করা হয়।
 
জুয়েল ভূইয়া কোথাও বিশৃঙ্খলা, সন্ত্রাস বা চাঁদাবাজি করার চেষ্টা করলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্যও অনুরোধ জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
 
আজ শনিবার কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই জুয়েল ভূইয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা অপকর্মে জড়িতদের জায়গা হবে না। 
 
এ বিষয়ে জানতে জুয়েল ভূইয়ার মোবাইলফোনে কল করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।

জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
লোডিং...

এলাকার খবর