নেত্রকোণায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ১

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় সেনা-পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে কালোবাজারীর মাধ্যমে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ করেছে। এসময় একজনকে আটক করা হয়; যাকে তারা পাচারকারী বলে দাবি করেছেন। এ নিয়ে থানায় মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তি হলেন– উপজেলার সন্ধ্যাহলা গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে মো. আমিরুল ইসলাম (৩৫)।

গতকাল মঙ্গলবার রাতে কলমাকান্দা ইউনিয়নের চান্দুয়াইল এলাকায় পাকা রাস্তার পাশ থেকে এই চাল জব্দ ও একজনকে আটক করা হয়। চাল জব্দ ও এক ব্যক্তি আটকের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘সরকারের ১৫ টাকা কেজি দরে কার্ডধারীদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণ করা চাল নিজে লাভবান হতে কালোবাজারীর মাধ্যমে কিনে মজুদ করেন আমিরুল ইসলাম। ওই চাল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্য, পুলিশ ও উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা চান্দুয়াইল এলাকায় অভিযান চালায়। তখন সেখানে রাস্তার পাশে ৫০ কেজি ওজনের ২৯ বস্তায় এক হাজার ৪৫০ কেজি চাল পাওয়া যায়। জব্দ চালের মূল্য ২১ হাজার ৭৫০ টাকা। ওই চাল জব্দের পাশাপাশি পাচারকারি আমিরুল ইসলামকে আটক করা হয়।’

ওসি আরও বলেন, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা করার পর ওই মামলায় আমিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। আজ দুপুরে তাঁকে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।’

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর