নেত্রকোণায় বিএনপির তিন নেতাকে শোকজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তিন নেতাকে শোকজ এবং সতর্কীকরণ নোটিশ পাঠিয়েছে দলটি। তাদের মধ্যে দুজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) একজনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. খায়েরের স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই শোকজ ও নোটিশ দেওয়া হয়।

শোকজ নোটিশ পাওয়া তিন নেতা  হলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাগর আহম্মেদ নাজিম, কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম ও কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন।

এ বিষয়ে রোববার দুপুরে কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. খায়ের বলেন, ‘মো. সাগর আহম্মেদ নাজিম ও মো. সাইকুল ইসলামকে  সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কার্যক্রমের অভিযোগে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়কের কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।’

এছাড়া কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটনের বিরুদ্ধে ব্যক্তিগত আচরণ, অযাচিত ব্যবহার এবং নৈতিকতা বিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে একই ধরনের অভিযোগ এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে বলেও তিনি।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো...
নেত্রকোণার কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা হয়।
দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা...
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধী দলের লংমার্চে যে জনগণের সমর্থন নেই, ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ই তা প্রমাণ করেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় মোট ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে। কোন পরীক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এবার এই শিক্ষা বোর্ডে পাসের হার...
দীর্ঘ পাঁচ বছর কারাভোগ শেষে ভারতের পুনে রাজ্য থেকে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের...
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা...
লোডিং...

এলাকার খবর