চোরের পিটুনিতে নারীসহ আহত ৪

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় ঘরে ঢুকে চুরি করে পালানোর সময় বাড়ির মানুষদের পেটালো চোরেরা। এসময় নারীসহ চারজন আহত হয়েছে। চোরেরা বাড়ি থেকে পাঁচ লাখ টাকা ও একটি মোবাইল চুরি করে নিয়ে গেছে।

কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই চুরি সংঘটিত হয়েছে। 

এ বিষয়ে শুক্রবার সকালে ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন– মো. নুরুল ইসলাম ফকির, তার স্ত্রী হাওয়া বেগম, মেয়ে রেখা আক্তার এবং আরেক মেয়ে রীমা আক্তার।

থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, শুক্রবার ভোরের  দিকে  হাওয়া বেগম ফজরের নামাজ আদায়েে জন্য অজু করতে ঘরের বাহিরে বের হন। ওই ঘরে তখনও মেয়ে রেখা আক্তার ও রিমা আক্তার ঘুমাচ্ছিলেন। এ সময় কৌশলে চোরেরা ঘরে ঢুকে পড়ে। পরে অনুমান ৫ টার দিকে ঘরের ভিতরে শব্দ শুনে ঘুম ভেঙে যায় রেখা ও রিমা আক্তারের। তখন তারা দেখতে পান ঘরে ভিতরে চোরেরা ঢুকেছে। এসময় তারা চোর চোর বলে ডাক চিৎকার শুরু করেন। চিৎকার শুনে  হাওয়া বেগম, বাড়ির অন্য ঘরে থাকা নুরুল ইসলাম , নূর আলম ছুটে গিয়ে চোরদের ধাওয়া দেন। এসময় পাল্টা চোরেরা বাড়ির লোকজনদের হামলা চালিয়ে পিটুনি দেয়। এতে চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বলেন, ‘আমি ও আমার ছেলে মো. নুর আলম বাড়ির বাংলা ঘরে ঘুমাই। ভোরে চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায়। ঘরে গিয়ে দেখি চোরেরা ঘরে রাখা পাঁচ লাখ টাকা ভর্তি ব্যাগসহ একটি মোবাইল নিয়ে দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। এসময় আমরা বাধা দিলে চোরেরা সংঘবদ্ধ হয়ে আমাদের মারপিট করে দ্রুত পালিয়ে গেছে। আমরা তাদেরকে চিনতে পেরেছি। আমি বাদী হয়ে তাদের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে থানার উপ-পরিদর্শক মো. আবু হানিফাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর