নেত্রকোণায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

নেত্রকোণায় কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মো. মিলন মিয়া (২০) হত্যার মামলায় মো. শাহজাহান মিয়া (২১) নামে একজনের মৃত্যুদণ্ড ও মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়া নামে অপর একজনকে যাবজ্জীবন (সশ্রম) কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে রায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সাংবাদিকদের কাছে পিপি আবুল হাসেম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের আইনজীবী এম নজরুল ইসলাম খান বলেন, তারা সঠিক বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানা গেছে, নেত্রকোণার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারি স্কুল মোড়ে ব্যবসা করে আসছিলেন। একই এলাকায় মো. শাহজাহান মিয়াও ব্যবসা করতেন। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেনও ছিল। এ সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল। এরমধ্যে ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিলন মিয়ার কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা হাওলাত নেন। হাওলাত টাকা ফেরত চাইলে শাহজাহান মিয়া তাঁর মোটরসাইকেল বিক্রি করে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

মামলার বিবরণে আরও জানা গেছে, মিলন মিয়া ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যান। পরদিন বাড়ির অদূরে পড়ে থাকা অবস্থায় মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মো. শাহজাহান মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে মো. শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কের শুনানি করেন। যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর