শেরপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

আপডেট : ০৬ জুন ২০২৫, ০১:২৬ পিএম

শেরপুর সদরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ‘সোনারবাংলা বাস সার্ভিস’ নামের একটি বাস বাস ঢাকা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে শেরপুর-ঢাক মহাসড়কের তারাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যায় ও অন্তত ১৫ জন আহত হয়। বাসে আটকা পড়া ছয়জন আহত যাত্রী ও নিহত ব্যক্তিকে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এছাড়া অন্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক। তবে হতাহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের তিন সদস্যকে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে। বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জের বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা...
মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্তত...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও...
দেশের ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
কক্সবাজারের ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনো নেভানো যায়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
লোডিং...

এলাকার খবর