মোটরসাইকেল–ইজিবাইক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত 

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম

জামালপুরে মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার নুরুন্দির আড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান শিপন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দি তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে জামালপুর শহরের উদ্দেশে বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। নুরুন্দির আড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ আবিদ হাসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর  ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যায় চালক।

নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান শিপন নিহতের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

 

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর