শেরপুরে ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম

শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে স্থানীয়রা অটোরিকশাচালক হেলাল মিয়ার ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টায় স্থানীয়রা অটোরিকশাচালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ এখন ওই নারীর পরিচয় শনাক্ত করতে না পারলেও স্থানীয়রা ওই নারীকে বিভিন্ন মাজারে মাজারে ঘুরতে দেখেছেন বলে দাবি করেছেন।

এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
লোডিং...

এলাকার খবর