৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা কারাগারে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগসহ মোট আটটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে কারাগারে পাঠায় আদালত। 

আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির।

২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি।  

সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুর র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তারের পর মাদারগঞ্জ থানায় হস্তান্তর করে। সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নরসিংদীর শিবপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা হয়।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ আহত হয়েছে। 
নেত্রকোণার ‘রিপন ভিডিও’ নামের সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠার ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত...
রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে শ্রমমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট ইনডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল - আইবিসি'র নেতারা। 
আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাতের পর ভারী বৃষ্টির আর শঙ্কা নেই এ বছর। সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এমনটাই বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। এছাড়া...
সাম্প্রতিক তথ্য বলছে, দেশের লাখ লাখ শিশু তাদের সম্ভাব্য স্বাভাবিক উচ্চতায় পৌঁছাতে পারছে না। আর এর পেছনে বংশগতির চেয়েও বড় কারণ হিসেবে কাজ করছে দৈনন্দিন কিছু ভুল অভ্যাস ও সচেতনতার অভাব। বাংলাদেশের...
গ্যাস সংকটে দেশের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেটে প্যাসিফিক জিন্স গ্রুপের নয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।  বুধবার প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর