নেত্রকোণায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

নেত্রকোণায় ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় পিকআপ ভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারী নিহত হন। 

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পথে অন্য আহত আরও ২ জন মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনা সংঘর্ষে ৪ জন এবং নেত্রকোণায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফেনী, গোপালগঞ্জ, মাগুরা...
গাজীপুরে জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলায় ও গুলির শব্দ শুনে আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
সাতক্ষীরা-ভেটখালি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় টেকসই হচ্ছে না নির্মাণকাজ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ঠিকাদার ও কর্তৃপক্ষের...
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে একসময় ১৬০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৪০ প্রজাতিতে। জলমহালের ইজারা প্রভাবশালীদের কাছে থাকায় সংকটে পড়েছেন জেলেরা। আয় কমে যাওয়ায় অন্য পেশায়...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার...
ইরানের চাপে এবার মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে আমেরিকা? ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যেন এল নতুন বিস্ফোরক মোড়। একদিকে ইরানের সঙ্গে ভয়ংকর সামরিক সংঘাত, অন্যদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর একের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬৫ জনে। আর নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৯৩ জন।
লোডিং...

এলাকার খবর