জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার দুপুরে উপজেলার উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে একটি ছোট নৌকায় করে ওই তিন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকায় যান। সেখানে স্থানীয় জেলেরা তাদের জাল চোর সন্দেহে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে তারা গুঠাইল এলাকায় গেলে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। অবশেষে উলিয়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। সেখানে বেধড়ক মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন।

নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহত দুজন হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর এবং দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরস্থ ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার...
একই সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যেদিন আলাদা মত থাকবে না, কিংবা আলাদা মতকে কণ্ঠরোধ করা হবে, ওইদিন ক্ষমতাসীন যে কোন দল বলি, সরকার বলি, আর লাইলে...
জয়পুরহাটের ক্ষেতলাল দুজনকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে উপজেলার পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৭ জনে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা...
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে সেই সবকিছুকে এখন অতীত করে ডারউইন টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের। ডারউইনে তৃতীয় দিনে শেষে...
লোডিং...

এলাকার খবর