কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ১২ দোকান

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা।

আজ শনিবার ভোররাতের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মান সামগ্রী টিনের দোকান, সেলুন ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​খবর পেয়ে বুড়িচং ও কুমিল্লার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

​এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

​ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এই দুর্ঘটনায় ১০-১২টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এসময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন। এসময় ঢাকা ময়মনসিংহ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে  মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ...
চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে...
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 
শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য মিশছে নদীতে। আর সেই পানিই ব্যবহার হচ্ছে কৃষিকাজে। এতে কমছে মাটির উর্বরতা, ব্যাহত হচ্ছে চাষাবাদ। গবেষকদের শঙ্কা, দীর্ঘ দিনের এ দূষণ ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন, কৃষি ও...
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে...
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে কোনো সেবাই পাওয়া যায় না টাকা ছাড়া। এর সঙ্গে জড়িত খোদ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর