ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচার, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:২৬ পিএম

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকায় জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা করেন চেয়ারম্যার প্রার্থী সাইফুল ইসলাম কামাল। 

রোববার মোটরসাইলে প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. তানভীর ইসলাম পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃত্বীয় ধাপে আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলা চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
 
লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রচার কাজ চালিয়েছে। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। 

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যার প্রার্থী মো. তানভীর ইসলাম বলেন, ‘সাইফুল ইসলাম কামালের লোকেরা প্রতিনিয়ত আমার কর্মী, সমর্থক ভোটারদের ভয়ভীতি হুমকি, উচ্ছৃঙ্খল আচরণ করে ভোট দিতে নিরুসাহিত করছেন। ফলে নির্বাচন কমিশনের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি সাইফুল ইসলাম কামাল বারং বার লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতার প্রভাব বিস্তার করছে।’ 

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, ‘ঘোড়া নিয়ে প্রচার প্রচারণা করিনি। তবে আমি ঘোড়ার গাড়ি নিয়ে প্রচার প্রচারণা করেছি। এটাতেও যদি বিধি নিষেধ থাকে তাহলে এটাও পরিহার করব।’

এবিষয়ে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী এমন একটি অভিযোগ পেয়েছি আমরা। তদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী...
আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম...
ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর