বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষক

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম

ছাত্র বিক্ষোভের মুখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে পৌর ভবনের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগকারী মামুনুর রশীদ ও আহসান হাবিব। তারা জানান, সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পৌর ভবনে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ প্রদর্শনের পর তাদের পদত্যাগ করার জন্য চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে দুইজনের পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাহিম বলেন, ‘শিক্ষার্থীরা পৌরসভায় অবস্থান নিয়ে দুর্নীতির দায়ে পৌর নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে পদত্যাগের দাবি জানান। শিক্ষার্থীদের দাবি মেনে তারা পদত্যাগ করেছেন।’

তবে, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও জানান, মামুনুর রশীদ ও আহসান হাবীদের পদত্যাগের ব্যাপারে কোন তথ্য নেই তার কাছে। 

নরসিংদীর শিবপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা হয়।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ আহত হয়েছে। 
নেত্রকোণার ‘রিপন ভিডিও’ নামের সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠার ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত...
সাম্প্রতিক সময়ে সারাদেশে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ উঠেছে জোড়েসোড়ে। অনেক গ্রাহকের দাবি, জুনের তুলনায় জুলাই মাসে ৪ গুণ পর্যন্ত বিল বেশি গুণতে হয়েছে। কোথাও এর কোন প্রতিকার পাচ্ছেন না তারা।...
যে দাবিতে টালমাটাল হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ, যে আন্দোলনের জেরে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের—সেই সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনের বয়স আজ দুই বছর। কিন্তু প্রশ্ন হলো, যে রক্ত আর প্রতিবাদের ওপর...
বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তার মাথা লক্ষ্য করে বেদম মারপিট করেছে অভিযোগ করে জুবাইর বলেন, এ সময় অডিটরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী অফিসার, ওসি,  উপজেলা...
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর