এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না: রুমিন ফারহানা

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?’

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সরাইল উপজেলা প্রশাসন এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।

রুমিন ফারহানা বলেন, ‘ওনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সবকিছু বিবেচনায় ওনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কী দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস- সেটারই বা কী দাঁড়াবে; সবকিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে ওনি ফিরে আসবেন।’

গতকাল ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘এটা দেশের আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি- সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনোরকম নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি, সেটিই ইঙ্গিত করে।’

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি। এ নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে।’

বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং ন্যায়ভিত্তিক সামাজ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশের জনগণ এ প্রতারণা মেনে নেবে না। জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায়...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। সাংবাদিক ও সংবাদমাধ্যমের অধিকার রক্ষা সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক...
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি একটি রাজনৈতিক মামলায় আটক অবস্থায় ঢাকা কেন্দ্রীয়...
জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগসহ মোট আটটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল...
সাম্প্রতিক সময়ে সারাদেশে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ উঠেছে জোড়েসোড়ে। অনেক গ্রাহকের দাবি, জুনের তুলনায় জুলাই মাসে ৪ গুণ পর্যন্ত বিল বেশি গুণতে হয়েছে। কোথাও এর কোন প্রতিকার পাচ্ছেন না তারা।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর