রাজশাহীতে প্রথম আলো অফিসের সাইনবোর্ড খুলে নিল বিক্ষোভকারীরা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসের সামনে আন্দোলনকারীরা ‘প্রথম আলো’ লেখা সাইনবোর্ড খুলে নেন। এরপর তা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। 

সোমবার দুপুরে নগরীর আলুপট্টি মোড়ে ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহী’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে যায়। এ সময় প্রথম আলোর একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় তারা।

গতকাল রোববার ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনরতদের ওপর ‘হামলার’ প্রতিবাদে এই বিক্ষাভ করেছেন তারা। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা দাবি করা হয়। রাজধানীতে আন্দোলনরত সাধারণ জনতার ওপর প্রশাসন হামলা করেছে উল্লেখ করে এর প্রতিবাদে তারা রাজশাহীতে মানববন্ধন করেছে বলে জানায় সংগঠনটি। 

রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহী’ ব্যানারে সোমবারের মানববন্ধন। ছবি: ইনডিপেনডেন্টমানববন্ধনে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দেন। বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসর প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক ছিল। শাপলা চত্বরের আগ্রাসনে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার।  তারা দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রচার ও প্রকাশনা অবিলম্বে বন্ধের দাবি জানান।

বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ৫ আগস্ট ‘দেশ স্বাধীন’ হওয়ার পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেখানে উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। তারা উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান।

আন্দোলনকারীরা ‘প্রথম আলো’ লেখা সাইনবোর্ড খুলে নেন। এরপর তা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ছবি: ইনডিপেনডেন্ট এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, প্রথম আলো অফিসের সামনে থাকা একটি সাইনবোর্ড আন্দোলনকারীরা খুলে পুড়িয়ে দিয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দুটি ছাড়া বাকিগুলোতে নেই তরল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা। অপরিশোধিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নগরীর ড্রেনে। এতে পরিবেশ দূষণের...
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে। এ অভিযোগে তাকে দল...
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় কেউ...
রাজধানীর কদমতলী থানার সামনে জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নাবিল আহমেদ (২১) ২০ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে এক মাসের পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শরীরে মাদক সেবনের কোনো...
বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক...
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্য মামলায় হিটু শেখের ফাঁসির রায় বহাল রাখায় সন্তুষ্টি জানিয়েছে তার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আছিয়ার মা ও গ্রামবাসী।  
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
লোডিং...

এলাকার খবর