নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার ভোর ৬টা ও সকাল ৭টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজা ও আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গয়াহাট্টা গ্রামের আলতাফ আকন্দের ছেলে শাহীন আকন্দ (২৯)। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনস্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোরে বেনাপোল থেকে ফল বোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের ভেতরে থাকা ফল ব্যবসায়ী শাহীন আকন্দ নামে একজন ও অপর একটি ট্রাকের চালক নিহত হন।

অপরদিকে সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের থাকা অন্তত সাতজন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধারসহ আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নেত্রকোণায় বাড়ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। চলতি বছরেই ১৮ দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৯ জন, আর আহত ২৬; এছাড়া, সাড়ে ৩ বছরে বিভিন্ন সড়কে দেড় শতাধিক দুর্ঘটনায় হতাহত আড়াই শতাধিক মানুষ। অনুমোদনহীন তিন...
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর