নাটোরে শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে কিশোরের ১০ বছরের আটকাদেশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

নাটোরের গুরুদাসপুরে এক শিশুকে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুমের চেষ্টার অভিযোগে সাকিব হোসেন নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত সাকিব হোসেন গুরুদাসপুরের বালসা গ্রামের মিলন হোসেনের ছেলে। অভিযুক্ত সাকিব ধর্ষণ ও হত্যার শিকার শিশুটির সম্পর্কে চাচাতো ভাই। 

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর জানান, ২০১৭ সালের ২০ ডিসেম্বর দুপুরে শিশু খাদিজা বাড়ির পাশে তার চাচা মিলন হোসেনের বাড়িতে টিভি দেখতে যায়। এ সময় খাদিজার চাচাতো ভাই সাকিব হোসেন বাড়িতে একা ছিল। পরে খাদিজাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে সাকিব। বিকেলে সাকিবের মা ও বাবা বাড়িতে আসলে ঘটনাটি জানতে পেরে শিশুটির মরদেহ লোহার ট্রাঙ্কে ভরে রেখে দেয়। এদিকে দীর্ঘ সময় শিশু খাদিজাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে ২১ ডিসেম্বর গুরুদাসপুর থানায় একটি জিডি করেন শিশু খাদিজার বাবা মনিরুল ইসলাম। পরে সাকিবের মা ও বাবা মিলে শিশুটির মরদেহ বস্তাবন্দী করে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেয়। এরপর ২২ ডিসেম্বর পুকুর থেকে খাদিজার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। 

সাকিব হোসেনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ছবি: ইনডিপেনডেন্টঘটনার তদন্ত করে পুলিশ সাকিব হোসেনকে আটক করে এবং তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক রায় প্রদান করেন। ঘটনার সময় সাকিব হোসেনের বয়স ১৬ বছর হওয়ায় কিশোর অপরাধ হিসেবে তাকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়। 

রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। বিষয়টি জানানো হলে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।...
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিবলু মুন্সি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার নিজ কক্ষে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর