দেশের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ এএম

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ জনগণের নিরাপত্তাহীনতা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

আজ রোববার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক জুবায়ের আল সেজান, ইয়াসিন আরাফাত ইসান, তামিল হোসেনসহ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলার চরম অবনতি উদ্বেগ জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি  নারীদের চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর