নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৫

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে আল মামুন নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত আল মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ বাঁধে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনা সদস্য আল–মামুনের।

এ ঘটনায় আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে।

ওসি ইসমাইল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

নেত্রকোণায় বাড়ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। চলতি বছরেই ১৮ দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৯ জন, আর আহত ২৬; এছাড়া, সাড়ে ৩ বছরে বিভিন্ন সড়কে দেড় শতাধিক দুর্ঘটনায় হতাহত আড়াই শতাধিক মানুষ। অনুমোদনহীন তিন...
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর