জয়পুরহাটে সাবেক ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম

ঘটনাস্থল থেকে অভিযুক্ত রুবেলকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। ছবি: সংগৃহীত জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে লক্ষ করে গুলি ছুঁড়েছে কয়েকজন। ঘটনায় সময় এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে কাছে সোপর্দ করা হয়। বর্তমানে ওই যুবককে পুলিশি পাহারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম রুবেল মোল্লা (২৮)। তিনি ফরিদপুর সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে। তিনি ভাড়াটে খুনি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন জানান, তার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ওসি মইনুল ইসলাম জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে আহত ওই যুবককে জয়পুরহাট জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, কয়েক জন ভাড়াটে সন্ত্রাসী পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে পাঁচবিবি শহরের পৌর সুপার মার্কেটের সামনে মোটরসাইকেল করে এসে শামীম হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তাঁর সাথে থাকা আরও ৫ জন পালিয়ে যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কোয়েলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আজ সকালে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ওসি। 

ওসি আরও জানান, এ ঘটনায় শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সুস্থ হলে অভিযুক্ত রুবেলকে আদালতের নির্দেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর