বড়াইগ্রামে বিএনপি নেতা বাবু হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, জিন্নাহ ও জামিলসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাবুর পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নূর কচি।

লিখিত বক্তব্যে মহুয়া নূর কচি বলেন, ‘২০১০ সালের ৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করার সময় পৌর মেয়র জাকির হোসেন, জিন্নাহ ও জামিলসহ আওয়ামী লীগ নেতা কর্মীরা বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে। কিন্তু গত ১৫ বছরেও সেই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি।’ 

বক্তব্যে মহুয়া নূর কচি আরও বলেন, ‘এখনো বাবু হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ৫ আগস্টের পর বড়াইগ্রামবাসী আশা করেছিল এবার বাবু হত্যার বিচার হবে। কিন্তু দৃশ্যমান কিছু না হওয়ায় হতাশ তারা।’

বাবু হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মহুয়া নূর কচি বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিচারের আশায়।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর