সিরাজগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ 

আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:৩৫ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা যায়, সেই কিশোরকে একটি ইউক্যালিপটাস গাছে বেঁধে কয়েকজন যুবককে করতে দেখা যায়। 

ভুক্তভোগী কিশোরের মা বলেন, ‘আমার ছেলে ঐ এলাকার নজির উদ্দিনের ছেলে রাকিব ও ইলিয়াসের বাড়িতে কাজ করছিল। শুক্রবার দুপুরে হঠাৎ জানতে পারলাম সে নাকি ৫ হাজার টাকা চুরি করেছে। এরপর আমাদের না জানিয়ে তাকে ইউক্যালিপটাস গাছের সাথে বেঁধে চাউল পড়া খাইয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা আসলে মারধর বন্ধ হয়।’ 

ওই কিশোরের মার অভিযোগ, হাসপাতালে নেওয়ার সময়ও তাকে মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয় মাতব্বরদের কাছে বিচার দিলেও বিষয়টির সুরাহা হয়নি।

ভুক্তভোগী কিশোরের বাবা বলেন, ‘এ ঘটনায় এলাকাবাসীর কাছে বিচার চাইলে তারা কোনো বিচার করেনি। বিচারের কথা বলে আমাদের থানায় যেতে দেয়নি।’

এ ঘটনায় অভিযুক্ত রাকিব ও ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। 

পুলিশ বলছে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, ‘খবর পেলে অবশ্যই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নিত। তারপরও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরও লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে হোটেলটিতে...
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর