চাঁপাইনবাবগঞ্জে শিশুর ওপর পুলিশের ‘বল প্রয়োগের’ ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এক শিশুর ওপর পুলিশের ‘বল প্রয়োগের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়রা বলছেন, ভিডিওটি কমপক্ষে দুইদিন আগে ফেসবুকে দেখা গেছে। তবে শুক্রবার তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক শিশুর হাত ধরে আছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। শিশুটির গায়ে থাকা টি-শার্টের গলার অংশ ধরে আছেন আরেকজন পুলিশ সদস্য। একপর্যায়ে চুল ধরে পেছনের দিকে বল প্রয়োগ করছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই। পুরো ভিডিওতেই শিশুটি কান্নারত অবস্থায় ছিল। 

সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ‘ঘটনাটি গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা দিনের ঘটনা এটি। ওই শিশু এনসিপির নেতৃবৃন্দের কাছাকাছি চলে যায়। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে সরিয়ে নেওয়া হয়। পরে তার কাছে পাওয়া যায় ড্যান্ডি নামের মাদক। তবে পুলিশের বল প্রয়োগের কথা অস্বীকার করেন তিনি।’

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ‘ওই শিশু নেশাগ্রস্ত, এটা সঠিক। তবে তার সঙ্গে পুলিশের এমন আচরণ করা ঠিক হয়নি।’

রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে এ আগুন...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১১৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এক প্রেস...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মায়ের আইফোন নিয়ে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ২০ সেপ্টেম্বর সকল বিভাগের ক্লাস- পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে...
২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকায় চাঁদাদাবির অভিযোগে তালহা আহমেদ অভি নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর