শেরপুরে পাখি শিকারির ৭ দিনের কারাদণ্ড

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

শেরপুরে পাখি শিকারের দায়ে নেজামুল নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১২টি বক ও ছয়টি বেগুনি কালেম উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে প্রায় চার ঘণ্টা শেরপুর সদর উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে আটটি হাল (পাখি শিকারের সরঞ্জাম), ১৪টি ফাঁদ, শিকার করা বকসহ ১২টি বক এবং ছয়টি বেগুনি কালেম উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে কামারিয়া ইউনিয়নের আলীনাপাড়া গ্রাম থেকে পাখি শিকারি নেজামুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। সাজা পাওয়া নেজামুলকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

একই দিন বিকেলে উদ্ধার করা বক ও বেগুনি কালেমগুলো প্রকৃতিতে অবমুক্ত করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

এ ছাড়া পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি-পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাখি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই পরিযায়ী ও দেশীয় পাখি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজের কোনো জমি নেই, নেই স্থায়ী বাসস্থানও। থাকেন ভাড়া বাসায়। অথচ ভূমিসংক্রান্ত নানা জটিলতা ভাবায় তাকে। কেন জমি নিয়ে বাড়ছে খুনোখুনি ও সংঘর্ষ? কেন ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা? এসব প্রশ্নের...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
বাস্তবতা অস্বীকার করে দলটির পক্ষ থেকে এভাবে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করে বিবৃতি দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। তবে জামায়াত গবেষণা প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় টিআইবির...
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনো হানিয়া আমির,...
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে। যা আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য তাদের কেউ এক কর্মস্থলেই ৮ থেকে ১৬ বছর কাটিয়েছেন। জেঁকে বসা এই কর্মচারীদের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর