নাটোরে বাসের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:০৪ এএম

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হোসেন ও আখতার মৃধা নামের ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত প্রায় ১১টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মোজাম্মেল হোসেন সিংড়ার বড় বারইহাটি গ্রামের খয়রুদ্দিনের ছেলে এবং আখতার মৃধা একই এলাকার আবু তাহেরের ছেলে। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। ওসি জানান, আখতার মৃধা ও মোজাম্মেল হোসেন সিংড়া উপজেলার খেজুরতলা জুট মিলের শ্রমিকদের জুট মিলের সামনে নামিয়ে দিয়ে ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে আহত দুইজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুইটি তাদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। এদিকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর থেকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। বাসটি জব্দ করতে পারলেও বাসের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর