রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ। প্রায় ৬ বছর পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ।
বুধবার সকাল ৯টা থেকে সমাবর্তন স্থানে প্রবেশ করতে থাকেন গ্রাজুয়েটরা। দীর্ঘদিন পর সহপাঠীদের একসাথে পেয়ে সকলেই যেন আনন্দে আত্মহারা।
এবারের সমাবর্তনে ৬০, ৬১ ও ৬২ তম ব্যাচের প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। সমাবর্তনে সভাপতি হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
নানা প্রতিবদ্ধকতার পরও সফলভাবে সমাবর্তন শেষ করার আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মোট সমাবর্তন হয়েছে ১১টি।



