নাটোরে অটোরিকশা-ভ্যান-ট্রলির সংঘর্ষে নিহত ২, আহত ৫

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামের দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামের দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফসার আলী উপজেলার বীরবাজার মোল্লাপাড়ার আকবর আলীর ছেলে ও হায়দার আলী একই মহল্লার হাকিম আলীর ছেলে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নাজিরপুর ইউনিয়নের হালসা-নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরবিকশা ও ভানের সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা ৭ থেকে ৮ জন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় মাল বোঝাই একটি ট্রলির পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ৬ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে হায়দার আলী নামে আরেকজনের মৃত্যু হয়। পরে আফসার আলীর মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নেত্রকোণায় বাড়ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। চলতি বছরেই ১৮ দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৯ জন, আর আহত ২৬; এছাড়া, সাড়ে ৩ বছরে বিভিন্ন সড়কে দেড় শতাধিক দুর্ঘটনায় হতাহত আড়াই শতাধিক মানুষ। অনুমোদনহীন তিন...
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর