আজ সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে, ৮ দশমিক ৪ ডিগ্রি

বাংলাদেশে শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত। ঈশ্বরদীতে সোমবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিন্নমূল মানুষ ও শ্রমজীবীরা প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েছেন।

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সারা দেশেই কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়ায়। প্রচন্ড শীতে গরম কাপড়ের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে, গতকাল রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ৯ ডিগ্রি, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দেখা নেই সূর্যের। গত তিনদিন ধরে সিরাজগঞ্জের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সোমবার সকালে এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশসিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ।

গত কয়েকদিনের শীতে হাওরাঞ্চল মৌলভীবাজারের জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ধীরগতি দেখা যায়।

স্থানীয়রা জানান, পঞ্চগড়-নীলফামারীতে রাতে তাপমাত্রা বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত। দুদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দখা নেই।
 
দিনাজপুরে প্রচন্ড ঠান্ডায় বেশিক্ষণ মাঠে থাকতে পারছেন না শ্রমজীবীরা। গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে ছিন্নমূল মানুষ।

চুয়াডাঙ্গা-মেহেরপুরে কুয়াশা কিছুটা কমলেও শীতের তীব্রতা কমেনি। উপার্জন কমে গেছে ভ্যান ও রিকশাচালকদের। মাঠের বীজতলা নিয়েও দুশ্চিন্তায় কৃষক।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর