বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের কনস্টেবল শওকত হোসেন মারধরের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রায়হানের বিরুদ্ধে।

 
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে বিএনপি নেতার হাতে পুলিশের এক কনস্টেবল মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রায়হান ওই কনস্টেবলকে মারধর করেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রায়হান গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে। ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী রায়হানের বাবা আশরাফ হোসেন। 

মারধরের শিকার ওই কনস্টেবলের নাম শওকত হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় কর্মরত। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘নাচোল থানার মেরামতাধীন একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে রায়হান ফিলিং স্টেশনে যান শওকত হোসেন। পাম্প কর্মীদের কাছে নির্ধারিত স্লিপ জমা দিয়ে তিনি সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় রায়হান এসে তাকে চলে যেতে বলেন। কিন্তু কনেস্টবল শওকত নিজের পরিচয় দিয়ে রায়হানকে বলেন ইঞ্জিন অয়েল দিতে। এক পর্যায়ে রায়হান রাগন্বিত হয়ে শওকতের গালে একটি থাপ্পড় মারেন। পরে তিনি ও তার সগযোগীরা লাঠি দিয়েও মারধর করেন।’
 
ওসি আরও বলেন, ‘শওকতের গাল ও শরীরে আঘাতজনিত কালশিটে দাগ রয়েছে। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। তবে এর আগেই রায়হান সেখান থেকে চলে যান। পুলিশ তাকে আটক করতে পারেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এ ব্যাপারে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি আব্দুল্লাহ আল রায়হান ও তার বাবা আশরাফ হোসনকে। তবে রায়হানের ভাই গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি হামিদ চৌধুরী বলেন, ‘আমরা এখনই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু আমি ও আমার পরিবারের অন্য কেউ সেখানে ছিলাম না। আমরা ঘটনার খোঁজ নিচ্ছি, পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।’ 

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর