নাটোরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, চালক আটক

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শান্ত হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড়-কাঁছিকাটা সড়কের গাড়িষাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:৪৩ পিএম

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শান্ত হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড়-কাঁছিকাটা সড়কের গাড়িষাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত হোসেন উপজেলার দড়ি কাছিকাটা মহল্লার হাবিবুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করে এবং ট্রাক চালক শাহীন গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ট্রাক চালক শাহীন গাজী একই উপজেলার নারায়নপুর পশ্চিমপাড়া মহল্লার সাত্তার গাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কাছিকাটা থেকে মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারের দিকে যাচ্ছিলেন শান্ত হোসেন। পথে চাঁচকৈড়-কাছিকাটা আঞ্চলিক সড়কের গাড়িষাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শান্ত হোসেন মারা যান।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার। এ সময় ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নেত্রকোণায় বাড়ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। চলতি বছরেই ১৮ দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৯ জন, আর আহত ২৬; এছাড়া, সাড়ে ৩ বছরে বিভিন্ন সড়কে দেড় শতাধিক দুর্ঘটনায় হতাহত আড়াই শতাধিক মানুষ। অনুমোদনহীন তিন...
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর